দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানে এক হাজার মিটার জাল ও একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পায়রা বন্দর নৌ-পুলিশের সহায়তায় রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক জেলেদের মধ্যে মো. রিফাত (১৯) নামের একজনকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপর অপ্রাপ্তবয়স্ক জেলে নিষেধাজ্ঞার সময় মাছ শিকার না করার মুচলেকা দিলে তাকে ও ট্রলারটি ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে এক হাজার মিটার জাল জব্দ করা হয়েছে এবং দুই জেলেকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে মাছ আহরণে সচেতন করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।
যে আই